আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩, ০৪:২৪ পিএম
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী ও সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর মাতা আন্জুমান আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় নিজ বাস ভবনে এ কুলখানির আয়োজন করা হয়। এসময় পবিত্র কোরআন খতম, দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করা হয়। এর আগে গত ২১ ডিসেম্বর আন্জুমান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে আন্জুমান আরা বেগম(৬৩) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর নামাজের জানাজা শেষে কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁর স্বামীর কবরের পাশে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হয়।
এআরএস