ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইতালি সফরে বিমান বাহিনী প্রধান

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:৩৬ পিএম

ইতালি সফরে বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহিত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে ইতালি গেছেন। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) তিনি ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন তিন সফারসঙ্গী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ’ এর আমন্ত্রণে ১৯-২২ ফেব্রুয়ারি ইতালি সফর করবেন।

সফরকালে তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ‘লিওনার্দো এস.পি.এ’ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধান সফর শেষে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এআরএস

Link copied!