ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৪, ০৭:১৮ পিএম

উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোট হবে আগামী ৮ মে। আর এজন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নপত্র দাখিল করতে হবে। অন্য কোন উপায়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ধাপে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে এর আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

আরএস

Link copied!