ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মে ১৭, ২০২৪, ০৫:৩৭ পিএম

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, সচিব সালাউদ্দিন আহাম্মদ, ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান।

এবারে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীষক এ প্রতিযোগিতায় ১ম পুরস্কার পেয়েছেন মোঃ রেজওয়ানুল হাসান, ২য় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান এবং ৩য় হয়েছেন আব্দুল গণি।

এছাড়াও সম্মান সূচক পুরস্কার পেয়েছেন আরো ১০ জন আলোকচিত্র শিল্পী। তারা হলেন, শোয়েব ফারুকী, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মোঃ খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল এবং সবুজ হাওলাদার।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ফটোসাংবাদিকদের ভুমিকা তুলে ধরে বলেন, “ফটোগ্রাফি এখন বিশ্বব‌্যাপী সমাদৃত, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যত ধরনের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাতে অসাধারণ ভূমিকা পালন করে এই ফটোগ্রাফি”। ধর্মের সাথে শিল্পচর্চার কোন বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, “অনেকে শিল্পের সঙ্গে ধর্মের একটা সংঘর্ষের কথা বলে, ধর্মকে নানানভাবে অপব‌্যাখ‌্যা করে, ধর্মকে কলুষিত করে। যা শিল্পের সাথে কোনভাবেই সাংঘর্ষিক নয়।”

শিল্প সংস্কৃতি চর্চা নিয়ে বঙ্গবন্ধুর নানান বক্তব‌্য ও তাঁর ভূমিকা তুলে ধরেন মহাপরিচালক। তিনি বলেন, “শিল্প চর্চা করা মানেই বিশ্ব শিল্পীর কাছে যাওয়ার চেষ্টা করা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে সকলের ঘরে পৌঁছে দিবো আমরা। সবাই শিল্প পরিবার এর মাধ‌্যমেই আমরা শিল্প সমাজ গড়ে তুলতে চাই”।

পরে বিজয়ী আলোকচিত্র শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

উল্লেখ‌্য ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় অনলাইনে ৩১৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পরে। পরে বিচারকদের বিচার বিশ্লেষণের মাধ্যমে ২২৯জন আলোকচিত্র শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

বিআরইউ

Link copied!