ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত থেকে ট্রেনের ২০০ বগি কেনার চুক্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৪, ০৯:১৬ পিএম

ভারত থেকে ট্রেনের ২০০  বগি কেনার চুক্তি

ভারতীয় কোচ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছ ১ হাজার ৩০০ কোটি টাকা। সোমবার (২০ মে) বিকেলে রেলভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, চুক্তি স্বাক্ষরের ২০ মাসের মধ্যে কোচগুলো দেশে আসার কথা রয়েছে। রেলের জন্য আরও কোচ দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সংখ্যক কোচ কেনার নির্দেশনা দিয়েছেন।

এ সময় রেলসচিব হুমায়ুন কবীর বলেন, ‘সাম্প্রতিক সময়ে দক্ষিণ অংশে রেলের সংযোগ স্থাপন হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে দক্ষিণের জেলাগুলোর যোগাযোগ বাড়ছে। এর ফলে এসব প্যাসেঞ্জার ক্যারেজ রেল-যোগাযোগকে ত্বরান্বিত করবে।’

অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব করপোরেশন মিচেল ক্রেজাসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!