ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোগান্তি ছাড়া এই ঈদেও মানুষ ঘরে ফিরবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৪, ০৫:০৮ পিএম

ভোগান্তি ছাড়া এই ঈদেও মানুষ ঘরে ফিরবে: রেলমন্ত্রী

মানুষের দোয়া ও আপনাদের সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। চেষ্টা করছি ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে ফিরবে বলে জানিয়েছন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রীএসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না।’

তিনি বলেন, মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে।

আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগির জন‍্য চুক্তি সম্পাদন করেছি। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। এর চুক্তিও খুব তাড়াতাড়ি সম্পাদন হবে।’

বিআরইউ
 

Link copied!