ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ থেকে আবারও চলবে মৈত্রী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৪, ১০:৩২ এএম

আজ থেকে আবারও চলবে মৈত্রী এক্সপ্রেস

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। গত ২১ জুন  থেকে চলাচল শুরু হয় এই  ট্রেন দু’টির।

আজ রোববার (২৩ জুন) থেকে মৈত্রী এক্সপ্রেস চালু হলে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি  থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

বিআরইউ

Link copied!