ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৪, ১১:৪৯ এএম

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক স্থগিত

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে আজ (৪ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিন্নাত হুদা।

তিনি বলেন, আজকে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে আমাদেরকে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে বৈঠক হলে সরকার যদি জরুরি মনে করে তারা আমাদের সঙ্গে বসবে, অন্যথায় আমাদের আন্দোলন এভাবেই চলতে থাকবে। বৈঠক হলে বিষয়টি যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। যদিও পেনশনের পক্ষে একটি বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু শিক্ষক নেতারা সে বিবৃতিটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং চতুর্থ দিনের মতো চলছে শিক্ষকদের কর্মবিরতি।

বিআরইউ

Link copied!