ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া আলিফ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৪, ১১:৫৫ পিএম

দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া আলিফ

বাংলাদেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া সেই আলিফ। সোমবার বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে আলিফের। 

রোববার গণমাধ্যমকে দেশে ফেরার কথা জানিয়ে আলিফ মাহমুদ জানান, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।

নানা বাধা পেরিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র হজ পালন করেন।

আলিফ জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। 

ইএইচ

Link copied!