ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘরের ভেতরে বাবা-ছেলের গায়ে গুলি, রাস্তায় গুলি খেলেন ৪ পথচারী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ১২:০৩ এএম

ঘরের ভেতরে বাবা-ছেলের গায়ে গুলি, রাস্তায় গুলি খেলেন ৪ পথচারী

রাজধানীর শনিরআখড়া ও দনিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধরা হলেন, বাবু মিয়া (৫০) ও তার দুই বছরের ছেলে রোহিত মিয়া, পথচারী পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গুলিবিদ্ধ শিশু রোহিত মিয়ার মা লিপি আক্তার বলেন, আজ সন্ধ্যায় আমার সন্তান ও স্বামীকে নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ বাইরে থেকে গুলি এসে আমার স্বামী ও সন্তানের গায়ে লাগে। এখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ ৬ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে শনিরআখড়া থেকে আসা ফয়সালের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আরএস

Link copied!