ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মহাখালীতে রেললাইন অবরোধ

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০১:৩৪ পিএম

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার পর রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা।

সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

পোস্টে বলা হয়, “কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।”

কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বলা হয়, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন।

ফেসবুক পোস্টে ‌‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কীভাবে পালন করা হবে তাও জানিয়ে দেয়া হয়।

এতে বলা হয়েছে—
* শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না।
* অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না।

সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

অভিভাবকদের উদ্দেশে পোস্টে বলা হয়, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।

এদিকে সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে রাজধানীতে যান চলাচল কিছুটা কম লক্ষ্য করা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশরা জানিয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে রাস্তায় বিশেষত লোকাল বাসের সংখ্যা কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি, লোকাল বাস, সিএনজি, রিকশা, মোটরযান চলাচলও কম দেখা গেছে।

বিআরইউ

Link copied!