ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে: আন্তর্জাতিক অংশীদারদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ১২:৫৫ এএম

পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে: আন্তর্জাতিক অংশীদারদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়

সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।

এতে বলা হয়েছে, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে।

ইএইচ

Link copied!