ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুম থেকে সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলনে ড. ইউনূসের সই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৪, ০২:২০ পিএম

গুম থেকে সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলনে ড. ইউনূসের সই

গুম থেকে নাগরিকদের রক্ষায় সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে জোরপূর্বক গুম হওয়া থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের সনদে এই স্বাক্ষর করেছেন তিনি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন আমাদের পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

এছাড়া, শেখ হাসিনা ১৫ বছর তার স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক চলছে আজ। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষ হবে দুপুর আড়াইটায়। এরপর সভা শেষে যমুনার সামনেই সাংবাদিকদের ব্রিফ করবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিআরইউ

Link copied!