ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা শিক্ষার্থীদের, শিক্ষাভবনের সামনে বাধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২২ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা  শিক্ষার্থীদের, শিক্ষাভবনের সামনে বাধা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকলে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।

পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে এগুতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দেন।

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে এ গণপদযাত্রা হচ্ছে।

এর আগে দুপুর বেলা সোয়া দুইটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

আরএস

Link copied!