ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৫, ১০:৪৪ এএম

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদে গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থি। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরও তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, গাজায় গণহত্যার প্রতিবাদে গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

বিআরইউ

Link copied!