ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বেড়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৪:১৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বেড়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তারা মাসে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর।

রোববার পরিপত্রটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরিপত্রে উপসচিব মোসা. শরীফুন্নেসার স্বাক্ষর রয়েছে।

নতুন পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা পূর্বের ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।

এছাড়া, ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, এ ভাতা প্রদানে প্রযোজ্য সব আর্থিক নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এ সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই তার দায়ভার বহন করবেন।

এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

একই সঙ্গে, প্রশাসনিক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত আদেশ (জিও) জারি করে এর চারটি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে বলা হয়েছে।

জেএইচআর

Link copied!