ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফায়ার সার্ভিস 

বাতাসের কারণে বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১১:০১ এএম

বাতাসের কারণে বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরেজমিনে বক্তব্য দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শনিবার রাতের দিকে, দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর তিনি সাংবাদিকদের বলেন, তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে দারুণ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, বাতাস প্রচণ্ড থাকার কারণে আগুন দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এ কারণে আমাদের দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় ও কষ্ট করতে হয়েছে।

প্রাথমিকভাবে আগুন কীভাবে লেগেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ঘটনার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আগুনের সঠিক উৎস নিয়ে কোনো মন্তব্য করতে পারি না।

তিনি আরও জানান, শুধু ফায়ার সার্ভিসই নয়, সরকারের সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও এই ঘটনায় যৌথভাবে তদন্ত চালাবে।

এই ঘটনায় বিভিন্ন পর্যায়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যারা আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির হিসাব, দায়-দায়িত্ব এবং ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।

এই কমিটির নেতৃত্বে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সেফটি প্রধান। তাদেরকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেও একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যার মূল কাজ হবে সার্বিক আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করা।

জেএইচআর

Link copied!