ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ বন্ধ হলো

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৩, ২০২৫, ০৮:০৩ পিএম

বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ বন্ধ হলো

গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এর বিধান মতে জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে আর বিনাভোটে জয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) হওয়ার সুযোগ বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের না ভোট দেয়ার সুযোগ থাকছে। ভোটাররা ওই একক প্রার্থীকে পছন্দ না করলে ‘না’ ভোট দিয়ে অনাস্থা জানাতে পারবেন।

আগের সরকারের আমলের নির্বাচনের মতো কেউ যেন একক প্রার্থী হিসেবে বিজয়ী হতে না পারেন সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ এমন বিধান রাখা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সে আইনে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে।

ইএইচ

Link copied!