ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লন্ডনগামী বাংলাদেশ বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০২:১৫ পিএম

লন্ডনগামী বাংলাদেশ বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় একটি বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হওয়ায় লন্ডনগামী ফ্লাইটটি পরিবর্তন করা হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। 

ক্ষতিগ্রস্ত বিমানের পরিবর্তে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা দুপুর আড়াইটায় সিলেট থেকে যাত্রা শুরু করবে।

বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ জানান, সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট থেকে ২৬২ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডিং ব্রিজ সরানোর সময় অসাবধানতাবশত ইঞ্জিন বডির সামনের অংশে ধাক্কা লাগে, যার ফলে বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হয়।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটির পরিবর্তে আরেকটি বিমান ব্যবহারের মাধ্যমে যাত্রীরা বিকল্প ফ্লাইটে লন্ডনে পৌঁছাবেন।

ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

জেএইচআর

Link copied!