ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় এমএফএস নিরাপতায় পুলিশ–বিকাশ কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:১৯ পিএম

সাতক্ষীরায় এমএফএস নিরাপতায় পুলিশ–বিকাশ কর্মশালা অনুষ্ঠিত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নিরাপদ করতে মাঠ পর্যায়ে এজেন্ট ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সচেতনতা তৈরির অংশ হিসেবে সাতক্ষীরায় “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকাশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সাতক্ষীরা জেলা পুলিশ সহযোগিতা করে।

শনিবার জেলার শুশীলন, টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার এবং স্থানীয় পুলিশ সদস্যরা অংশ নেন। কর্মশালায় এমএফএস সেবায় নিরাপত্তা বজায় রাখা, সেবাদান ও ব্যবসা পরিচালনায় নির্ধারিত নিয়ম মেনে চলা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিমসহ জেলা পুলিশ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী কর্মশালায় বাস্তব ঘটনার উদাহরণ, প্রেক্ষাপট ও ভিডিও উপস্থাপনার মাধ্যমে এজেন্টদের নিয়মনীতি মেনে সেবা প্রদানে উৎসাহিত করা হয়।

এফএমএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও তা প্রতিরোধে বিকাশ গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ নিয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী চক্র শনাক্ত ও আইনের আওতায় আনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিকাশ জানায়, সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে মেনে প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে। এএমএল৩৬০ অ্যাপের মাধ্যমে এজেন্টদের কার্যক্রম মনিটরিং করা হয় এবং অনিয়ম শনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ লক্ষ্যে বছরজুড়ে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিকাশ।

জেএইচআর

Link copied!