ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বেবিচকে দুইদিনব্যাপী আন্তর্জাতিক বিমান নিরাপত্তা অডিট কর্মশালা সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৩:১৪ পিএম

বেবিচকে দুইদিনব্যাপী আন্তর্জাতিক বিমান নিরাপত্তা অডিট কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ফ্লাইট নিরাপত্তা ও বিধিনিষেধ বিভাগ (এফএসআর) আয়োজিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক বিমান নিরাপত্তা অডিট সহায়তা কর্মশালা (ইউএসওএপি) গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি ২৩ নভেম্বর শুরু হয়েছিল।

কর্মশালায় সার্কভুক্ত সাতটি দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

ইউএসওএপি হলো ইউনিভার্সাল সেফটি অভারসাইট অডিট প্রোগ্রাম, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) কর্তৃক পরিচালিত একটি বৈশ্বিক বিমান নিরাপত্তা মূল্যায়ন কর্মসূচি। এটি সদস্য রাষ্ট্রগুলোর বিমান নিরাপত্তা তদারকি সক্ষমতা নিরূপণ ও উন্নয়নে সাহায্য করে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন বেসামরিক বিমান কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা ও সংযোগ জোরদার করা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উড্ডয়ন নিরাপত্তা ও অডিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা করেন। এতে বিভিন্ন দেশের অডিট অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান অনুযায়ী বিমান নিরাপত্তার আটটি গুরুত্বপূর্ণ উপাদান, রাষ্ট্রীয় বিমান কার্যক্রম সংক্রান্ত প্রশ্নপত্র পূরণের প্রক্রিয়া, তথ্য-প্রমাণ আপলোডের নিয়ম, সাধারণ ত্রুটি এবং সেরা অনুশীলন বিষয়ক বিস্তারিত উপস্থাপন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে আন্তর্জাতিক অতিথিদের আন্তরিক স্বাগত জানান এবং উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে উড্ডয়ন নিরাপত্তায় সহযোগিতার শক্তিশালী উদাহরণ হলো এই কর্মশালা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ইউএসওএপি অডিটের প্রস্তুতির জন্য এই কর্মশালা সময়োপযোগী এবং বাংলাদেশের বিমান নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও বিধিনিষেধ) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা। চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (এফএসআর ও আইএ) গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম।

ইএইচ

Link copied!