ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০১:৩০ পিএম

বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। এছাড়া কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস এই দীর্ঘদিনের জটিলতাগুলো তার সার্বিক শারীরিক অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। একটি রোগের চিকিৎসা দিতে গেলে অন্যটির ওপর প্রতিকূল প্রভাব পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি নিয়মিত তার শারীরিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বড় অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়।’

শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। নির্যাতন সয়েছেন, কারাভোগ করেছেন। এখন তিনি আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জেএইচআর

Link copied!