ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার আরোগ্য কামনায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:২০ পিএম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শুক্রবার জুমার নামাজের পর বঙ্গভবনের মসজিদে এই বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। সেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন। দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!