ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিএমপির ১৬ থানায় ওসিদের রদবদল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৩৫ পিএম

সিএমপির ১৬ থানায় ওসিদের রদবদল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এই বদলির তালিকা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ লটারির মাধ্যমে বর্তমান ওসিদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী- কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে বদলি করে পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে। বাকলিয়ার ওসি আফতাব উদ্দিন দায়িত্ব পেয়েছেন কোতোয়ালি থানায়। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায় এবং পাঁচলাইশ থানার ওসি সোলায়মানকে বদলি করে দেওয়া হয়েছে বাকলিয়ায়।

অন্যান্য বদলির মধ্যে আছেন- বায়েজিদের ওসি জসিম উদ্দিন (চান্দগাঁও), চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবির (বায়েজিদ), খুলশীর ওসি শাহীনুর আলম (কর্ণফুলী), ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদ (চকবাজার)।

এছাড়া- হালিশহর থানার ওসি নুরুল আবছার (পাহাড়তলী), আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান (সদরঘাট), পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়া (ডবলমুরিং), কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলাম (খুলশী)।

অন্যান্য রদবদলে- বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ (পতেঙ্গা), পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসান (হালিশহর), ইপিজেড থানার ওসি কামরুজ্জামান (আকবরশাহ)।

এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন ওসি এখনো নিয়োগ হয়নি।

এই রদবদলকে সামনে রেখে নির্বাচনকালীন পুলিশি তৎপরতা আরও সক্রিয় ও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!