ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ৯৩ হাজার ইউরো উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:২২ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৯৩ হাজার ইউরো উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে চেকিং রো-ডি থেকে ৯৩,০৯০ ইউরো (তিরানব্বই হাজার নব্বই ইউরো) উদ্ধার করা হয়েছে।

রোববার সকালের দিকে নিরাপত্তা তল্লাশির সময় এভসেক সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইট বিজি–৩৫৫ এর এক যাত্রীর লাগেজে লুকানো এই বৈদেশিক মুদ্রা শনাক্ত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে বিমানবন্দর নিরাপত্তার জন্য এভসেক বিভাগের সদস্যরা বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তারা ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট।

ঘটনার পর এভসেক কর্মকর্তারা দ্রুত বিমানবন্দর কাস্টমসকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বেবিচক জানিয়েছে, স্ক্রিনারদের দায়িত্বশীলতা ও সতর্কতার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বেবিচক আরও জানায়, এ ধরনের সাফল্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এবং যাত্রীসেবায় বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে।

জেএইচআর

Link copied!