ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাদির হামলাকারীদের ভারতে পালানোর তথ্য নিশ্চিত নয়: ডিএমপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০১:৫৯ পিএম

হাদির হামলাকারীদের ভারতে পালানোর তথ্য নিশ্চিত নয়: ডিএমপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে কিনা, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

রোববার পল্টনে এক ব্রিফিংয়ে ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দ্রুত তথ্য পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

মুখপাত্র আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তবে হাদিকে হত্যাচেষ্টা চালানো শুটার সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে ডিএমপির কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, হামলার পেছনের কারণ ও সময় নির্বাচন সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তালেবুর রহমান আরও জানান, নির্বাচনের আগে কোনো টার্গেট কিলিংয়ের শঙ্কা পুলিশ দেখছে না। পুলিশ প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।

ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র জানান, হাদির ওপর হামলার ঘটনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

জেএইচআর

Link copied!