ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এই দুইজন সীমান্ত দিয়ে লোক পারাপার করার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়সাল ও আলমগীর।

পুলিশ জানায়, ওসমান হাদিকে গুলির সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত পার হতে না পারে, সেজন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

এর আগে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩ জন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানে গুলিবিদ্ধ হাদি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

জেএইচআর

Link copied!