ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৬ হাজার ডলার ফেরত দিল এভসেক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৪০ পিএম

১৬ হাজার ডলার ফেরত দিল এভসেক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ এক যাত্রীর হারিয়ে যাওয়া ১৬ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা সমমূল্যের) উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ফেরত দিয়েছে। 

বিমান চলাচলের প্রতিটি পর্যায়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে “সম্মানিত যাত্রী সর্বাগ্রে” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এভসেক নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

৬ ডিসেম্বর সিঙ্গাপুরগামী একজন সম্মানিত যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর একটি ব্যাগ হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি ই-মেইলের মাধ্যমে এভসেককে বিষয়টি অবহিত করেন এবং জানান যে ব্যাগটিতে ১৬ হাজার ইউএস ডলার (প্রায় ২০ লক্ষ টাকা) রয়েছে।

ইতিমধ্যে ক্লিনার সদস্য মোছা. রুমা আক্তার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান এবং তা তাৎক্ষণিকভাবে এভসেক কন্ট্রোল রুমে জমা প্রদান করেন। পরবর্তীতে যাত্রীর সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং যথাযথ প্রমাণ যাচাই সাপেক্ষে যাত্রী কর্তৃক মনোনীত প্রতিনিধির নিকট ব্যাগটি হস্তান্তর করা হয়।

এভিয়েশন সিকিউরিটি বিভাগ তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালনের মাধ্যমে সম্মানিত যাত্রীর স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইএইচ

Link copied!