ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫৬ এএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পর এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণ দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে রাষ্ট্রপতি দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!