ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:০০ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। শোক পালনের অংশ হিসেবে আগামী তিন দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এতে আরও জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

জেএইচআর

Link copied!