ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তের ভিডিওটি এআই তৈরি নয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:১৭ পিএম

ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তের ভিডিওটি এআই তৈরি নয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এবং এমআরডিআই ফ্যাক্ট চেক টিম।

বুধবার ৩১ ডিসেম্বর এক বিশ্লেষণে জানানো হয় ভিডিওতে দৃশ্যমান ফয়সালের অবয়ব এবং কণ্ঠস্বর তার বাস্তব চেহারার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

অনুসন্ধানে দেখা গেছে ভিডিওর শব্দ এবং প্রেক্ষাপট যাচাইয়ের জন্য অন্তত চারটি নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার প্রতিটিই একে বাস্তব বলে রায় দিয়েছে। 

ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হতে দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ভিডিও ধারণের সময় কোনো ফিল্টার ব্যবহারের ফল এবং এতে পুরো ভিডিওটি কৃত্রিম প্রমাণ হয় না।

ভিডিওবার্তায় ফয়সাল বর্তমানে দুবাইয়ে অবস্থানের দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দেননি। এছাড়া হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে না থাকার যে দাবি তিনি করেছেন তা সম্পূর্ণ অসত্য বলে প্রমাণিত হয়েছে। 

দ্য ডিসেন্টের আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী বাইকের পেছনে বসে ফয়সাল করিম নিজেই গুলিবর্ষণ করেছিলেন এবং বাইকটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ।

ভিডিওতে ফয়সাল আরও অভিযোগ করেন যে ওসমান হাদি অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। বরং শহীদ ওসমান হাদি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন এবং তার জীবদ্দশায় এমন কোনো অভিযোগের কথা জানা যায়নি।

ইএইচ

Link copied!