ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
কারওয়ান বাজারে উত্তেজনা

মোবাইল ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০২:১৬ পিএম

মোবাইল ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কারওয়ান বাজারে এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। 

রোববার দুপুর থেকে কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা মোড় এলাকায় এই রণক্ষেত্র তৈরি হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা পরিবারসহ কারওয়ান বাজার মোড় অবরোধ করেন। এতে ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা পুনরায় সংগঠিত হয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ জলকামান ও রায়টকার ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশ ব্যবসায়ীদের লক্ষ্য করে অন্তত ৭টি সাউন্ড গ্রেনেড এবং বেশ কিছু টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। জবাবে ব্যবসায়ীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা মোতায়েন রয়েছেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর)’ ব্যবস্থার কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো- এনইআইআর ব্যবস্থা অবিলম্বে বাতিল করা, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি, হয়রানি বন্ধ করা।

এই দাবিতে তারা সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাশকতা এড়াতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে আশপাশের শপিংমলগুলোতে ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে সড়ক সচল করার চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!