নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৫১ পিএম
ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, ১টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু করেছে। সাময়িক এই পরিস্থিতির জন্য সকলের সহযোগিতা ও ধৈর্যের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ