ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ মিশনে বেগম খালেদা জিয়ার প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৫০ পিএম

বাংলাদেশ মিশনে বেগম খালেদা জিয়ার প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

সোমবার ঢাকায় পাওয়া এক বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিদর্শনকালে দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করা সদ্যপ্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

জেএইচআর

Link copied!