ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুদকের ১৬ কর্মকর্তাকে একযোগে বদলি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:১১ পিএম

দুদকের ১৬ কর্মকর্তাকে একযোগে বদলি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন কার্যালয় ও পদে পদায়ন করা হয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন- উপপরিচালক মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার ও উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এবং সহকারী পরিচালক প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক শিবলী আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো. নুর আলম, নীল কমল পাল ও মুবাশ্বিরা আতিয়া তমাকে বদলি করা হয়েছে।

এ ছাড়া উপসহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলামকে বদলি করা হয়েছে। 

আদেশে কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।

জেএইচআর

Link copied!