ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:৪৬ পিএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধরনের উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। 

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২। এছাড়া যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার আরও দুটি দেশ জাপান ও সাউথ কোরিয়া। দেশ দুটির স্কোর ১৮৮। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। হেনলি সূচকের নিয়ম অনুযায়ী একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়।

সেই হিসাবে ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে যাদের স্কোর ১৮৫।

পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। তাদের স্কোর ১৮৪। ষষ্ঠ অবস্থানে রয়েছে পূর্ব ইউরোপের বলকান দেশগুলোর মধ্যে যথাক্রমে ক্রোয়েশিয়া, চেসনিয়া, এস্তোনিয়া, মাল্টা ও পোল্যান্ড। একই তালিকায় নিউজিল্যান্ডও অবস্থান করছে। এসব দেশের স্কোর ১৮৩।

সপ্তম অবস্থানে আছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য। তাদের স্কোর ১৮২। অষ্টম অবস্থানে রয়েছে কানাডা, আইসল্যান্ড ও লিথুনিয়া। এই তিন দেশের স্কোর ১৮১। হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ দশের মধ্যে মালয়েশিয়া নবম এবং তাদের স্কোর ১৮০। তালিকায় শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান দশম স্থানে এবং দেশটির স্কোর ১৭৯।

উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।

ইএইচ

Link copied!