ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০২ পিএম

প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা স্মারক পৌঁছে দেওয়া হয়।

তারেক রহমানের পাশাপাশি তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে এ ফুলের তোড়াটি পৌঁছে দেন। 

রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবে এ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!