ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মানবসম্পদ ব্যবস্থাপনা সিস্টেমের ওপর প্রশিক্ষণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১১:০৯ এএম

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মানবসম্পদ ব্যবস্থাপনা সিস্টেমের ওপর প্রশিক্ষণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে। LDDP প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু সহনশীল উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার জোরদার করা এবং ক্ষুদ্র খামারি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তাদের ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা উন্নয়ন করা। এ উদ্দেশ্যে প্রকল্পটি জলবায়ু-স্মার্ট প্রাণিসম্পদ উৎপাদন ব্যবস্থা, কৃষক ক্ষমতায়ন এবং বাণিজ্যিকীকরণে সহায়তা প্রদান করছে। প্রকল্পটি দেশের ৬১টি জেলার ৪৬৬টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

পরামর্শক প্রতিষ্ঠান EQMS Consulting Limited উক্ত প্রকল্পের অধীনে “Consultancy Services for Institutional Capacity Human Resources Development Plan for the Department of Livestock Services (DLS)” শীর্ষক সমীক্ষা পরিচালনা করেছে এবং তারই অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের জন্য একটি অনলাইনভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা সিস্টেম (HRM) তৈরি করেছে। উক্ত সমীক্ষাটি নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ সামনে রেখে পরিচালিত হয়: 

•    প্রাণিসম্পদ অধিদপ্তরের বিদ্যমান মানবসম্পদ সক্ষমতা মূল্যায়ন এবং পরিচালনাগত, প্রাতিষ্ঠানিক ও দক্ষতাভিত্তিক ঘাটতি চিহ্নিত করা।
•    DLS-এর চাহিদা অনুযায়ী একটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ও সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।
•    সাংগঠনিক লক্ষ্য ও ভবিষ্যৎ সেবা প্রদানের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে DLS জনবলের জন্য একটি সুস্পষ্ট ক্যারিয়ার পথ (Career Pathway) প্রস্তাব করা।
•    জনবল ব্যবস্থাপনা, ছুটি ব্যবস্থাপনা, বেতনভাতা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে সহজ ও কার্যকর করার জন্য একটি ওয়েবভিত্তিক HRMS তৈরি করা।
•    HRMS-এর কার্যকর পরিচালনা ও দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

এই সমীক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়ন চাহিদা সম্যকভাবে মূল্যায়নের জন্য উপযোগী গবেষণা পদ্ধতি করা হয়েছে, যেখানে গুণগত (Qualitative) ও পরিমাণগত (Quantitative) উভয় পদ্ধতির সমন্বয় করা হয়েছে। সমীক্ষাটির প্রাথমিক পর্যায়ে DLS-এর সাথে প্রাসঙ্গিক বিদ্যমান নীতিমালা, কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক কাঠামো ও অন্যান্য নথিপত্রের একটি বিস্তৃত ডেস্ক রিভিউ সম্পন্ন করা হয়। পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রাথমিক তথ্য সংগ্রহের আগে সমীক্ষার জন্য প্রস্তাবিত গবেষণা পদ্ধতি, পরিকল্পনা, বিভিন্ন তথ্য সংগ্রহের প্রশ্নমালা ও অন্যান্য প্রস্তুতি উল্লেখ করে একটি প্রারম্ভিক প্রতিবেদন (inception report) প্রকল্প পরিচালক বরাবর জমা দেওয়া হয় এবং একটি কর্মশালার মাধ্যমে DLS-এর কর্মকর্তাদের সামনে উপস্থাপন করে। DLS-এর কর্মকর্তাদের মতামতের ওপর  ভিত্তি করে পরবর্তীতে তা চূড়ান্ত করা হয়।  

প্রাথমিক (Primary) তথ্য সংগ্রহের জন্য DLS-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অংশীজনদের সাথে কন্সাল্টেশন করা হয়। এছাড়া, দেশের ৬১টি জেলার ৪৬৬টি উপজেলায় মোট ৮১৫ জন উত্তরদাতার কাছ থেকে একটি অনলাইন জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় যা ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক প্রতিনিধিত্ব নিশ্চিত করে। পরবর্তীতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি খসড়া প্রতিবেদন প্রকল্প পরিচালক বরাবর জমা দেওয়া হয়। সমীক্ষার ফলাফল একটি কৌশলগত ও বাস্তবভিত্তিক HRM সিস্টেম তৈরি ও মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেছে। 

এই HRM সিস্টেমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ মেয়াদে প্রাণিসম্পদ অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরো বেশি শক্তিশালী করা যেন ভবিষ্যতে আরো কার্যকরভাবে সেবা প্রদান করা সম্ভব হয়। তবে, যেহেতু উক্ত HRM সিস্টেমকে কার্যকরভাবে ব্যবহার ও পরিচালনার জন্য পর্যাপ্ত দক্ষতার প্রয়োজন। সে বিষয়টি অনুধাবন করে DLS-এর বিভিন্ন পর্যায় থেকে প্রাথমিকভাবে ৪ টি ব্যাচে ১৪০ জনকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ (ToT) প্রদান করার জন্য মনোনীত করা হয়েছে। 

এই নির্বাচিত কর্মকর্তাদের জন্য আয়োজিত এই Training of Trainers (ToT) কর্মসূচির আওতায় প্রয়োজনীয় বিভিন্ন মডিউল সম্পর্কে ধারণা দেওয়া, প্রয়োজনীয় কারিগরি ধারণা, সিস্টেম পরিচালনার দক্ষতা এবং ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করা হবে, যাতে তারা পরবর্তীতে নিজ নিজ কর্মস্থলে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করতে পারেন। 

এএন

Link copied!