ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬
সিপিডির জরিপ

উন্নয়ন বলতে রাস্তাঘাট ও সেতু নির্মাণকে বোঝেন ৭৭% ভোটার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

উন্নয়ন বলতে রাস্তাঘাট ও সেতু নির্মাণকে বোঝেন ৭৭% ভোটার

বাংলাদেশের সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের ধারণা এখনো প্রধানত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মতো দৃশ্যমান অবকাঠামো কেন্দ্রিক। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৭৭ শতাংশ ভোটার মনে করেন, অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়।

শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপের তথ্য উপস্থাপন করে জানান, ভোটাররা মনে করেন সড়ক ও ব্রিজ নির্মাণের মাধ্যমে যে উন্নয়ন হয়, তার সঙ্গে কর্মসংস্থান যুক্ত থাকে। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রেও এই অবকাঠামোগত উন্নয়ন তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

সিপিডির তথ্যমতে, শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সমার্থক হিসেবে ব্রিজ ও সড়ক নির্মাণকে দেখেন। উপকূলীয়, পার্বত্য ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও এই ধারণা অত্যন্ত প্রবল।

কেবল ভোটার নন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে।

উন্নয়নের এই একমুখী প্রবণতা দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে বলে সিপিডি সতর্ক করেছে।

এ ছাড়া জরিপে উঠে এসেছে, দেশের ৯৫ শতাংশ ভোটার বাংলাদেশে একটি ‘সবুজ সমাজ’ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন। তবে পরিবেশ রক্ষার উপায় হিসেবে সাধারণ মানুষের ধারণা বেশ সীমিত।

প্রায় ৬১ শতাংশ ভোটার মনে করেন, গাছ লাগানো ও প্লাস্টিকের ব্যবহার কমানোই পরিবেশ রক্ষার প্রধান উপায়।

নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন এমন ভোটারের হার ৪৭ শতাংশ এবং প্রার্থীদের ক্ষেত্রে তা ৪২ শতাংশ। তবে এটিকে পরিবেশ সুরক্ষার মূল উপাদান হিসেবে দেখার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে।

সিপিডির তথ্যমতে, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক উন্নয়নকে ভোটার ও প্রার্থীরা সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন। দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপের কারণে সামাজিক বিষয়গুলো তাঁদের কাছে গৌণ হয়ে পড়ছে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভোটাররা কেবল স্বাস্থ্য ও শিক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছেন।

সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, সাধারণ মানুষ এখনো মৌলিক চাহিদা পূরণের লড়াই করছে বলেই অবকাঠামো ও কর্মসংস্থানকে উন্নয়নের একমাত্র মাপকাঠি মনে করছে।

উল্লেখ্য, এই জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন প্রার্থী ও বিভিন্ন অঞ্চলের ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াতসহ অন্য গবেষকেরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!