বিনোদন ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ১২:১৬ এএম
মন ভেঙেছে নোরা ফাতেহির। সবার সামনেই চোখে জল বলিউডের এই তারকার। নোরার নিজের দেশ মরক্কো দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। দলের বিদায়ের পরই কান্নায় ভেঙে পড়েন নোরা। গ্যালারিতে পাশে থাকা এক সমর্থক সান্ত্বনা দিলেও তাঁর চোখের জল থামেনি। পরে ইনস্টাগ্রামেও মন খারাপের কথা জানিয়েছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির এই ‘বান্ধবী’।
-20260710181617.webp)
এবারের বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ হিসেবে ধরা হয়েছিল মরক্কোকে। ব্রাজিলকে টক্কর দেওয়া এবং নেদারল্যান্ডসকে হারানো মরক্কোর সামনে কোয়ার্টার ফাইনালে ছিল অপ্রতিরোধ্য ফ্রান্স। এমবাপে-দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হারে মরক্কো। বোস্টন স্টেডিয়ামে প্রথম থেকেই হাজির ছিলেন নোরা। দলের জন্য তাকে গলা ফাটাতে দেখা যায়। তবে স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় যানজটের কারণে শেষ এক কিলোমিটার হেঁটেই যান তিনি।
ম্যাচ শুরুর সময় এগিয়ে আসায় নোরা স্টেডিয়ামের উদ্দেশে ছুটতে শুরু করেন। অবশেষে ম্যাচের ঠিক আগে মাঠে ঢুকতে পারলেও শেষটা আর ভালো হয়নি। ম্যাচ হেরে অঝোরে কাঁদেন নোরা। পরে ইনস্টাগ্রামে কান্না ও ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করেন তিনি।
বছরখানেক ধরে নোরার সঙ্গে আশরাফ হাকিমি প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। সেই হাকিমিরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই মন ভাঙল নোরার। তবে হাকিমিদের লড়াইকে কুর্নিশ জানিয়ে নিজেকে ‘গর্বিত’ বলে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া মরক্কোর গোলকিপার ইয়াসির বোনোকে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

এই মডেল-নায়িকা নিজে শৈশবে ফুটবলার হতে চেয়েছিলেন। নোরার ফুটবলপ্রেম নতুন কিছু নয়। এবারের বিশ্বকাপে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি। ফিফার মিউজিক ভিডিওর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতিয়েছিলেন নোরা। কিন্তু তাঁর নিজের দেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারল না।
জেএইচআর