ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫২ পিএম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ প্রদান করবেন।

প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও এটি প্রচার করা হবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!