আমার সংবাদ ডেস্ক
মার্চ ৪, ২০২৬, ০২:৩০ পিএম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ২৫ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট এ কে এম সাইদুল ইসলাম (খোকন) ও সাধারণ সম্পাদক হলেন সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট মো. সোহরাব হোসেন।
মঙ্গলবার বিএমইউর সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মো. সফিকুর রহমান (সুমন)। সহ-সভাপতি হলেন মো. মতিউর রহমান, মো. রফিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. আব্দুল মোমিন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. সাইফুল্লাহ খালেদ, মো. নেছার উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হলেন মো. ওবায়দুর রহমান (নীরব)। সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মো. শাহ আলম। অর্থ সম্পাদক হলেন মো. লোকমান হাকিম (হিমেল)। সহ-অর্থ সম্পাদক হলেন মো. আরিফুর রহমান। দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক মো. মারুফ ভূঁইয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মো. এম এম সুমন। ধর্ম বিষয়ক সম্পাদক হলেন মো. জাহিদুল ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন। সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল সুমন। মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা তাহের (তানিয়া), সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জান্নাতুল ফেরদৌস। কার্যনির্বাহী সদস্য হলেন মোছাঃ আফরোজা খাতুন, মো. আব্দুল হাই, মো. আরিফুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।
এএন