ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৫:৩৩ পিএম

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর পাশাপাশি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। 

মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এই ইতিবাচক ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় মালয়েশিয়ার বাজার দ্রুত সচল করার চেষ্টা চলছে এবং থাইল্যান্ডের মতো নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিশেষ করে নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়া ঠেকাতে সরকার একটি নির্দিষ্ট ব্যয় কাঠামো বা রেট নির্ধারণ করে দিচ্ছে। এর ফলে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে এবং সাধারণ কর্মীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার বাজার নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে ফলপ্রসূ আলোচনা চলছে এবং দ্রুতই সেখানে বড় আকারে কর্মী পাঠানো শুরু হবে। 

এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশি কর্মীদের বিশাল চাহিদাকে কাজে লাগাতে তাদের ভাষা দক্ষতায় বিশেষ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

এএন

Link copied!