ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএমইউতে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৫:২৭ পিএম

বিএমইউতে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার, ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে সকালেই বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি-এর লোকাল হেলথ ডিস্ট্রিক্টের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ও ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী। গুরুত্বপূর্ণ ওই সভায় বিএমইউ-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ নাজমুল হোসেন, বিএমইউ-এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন।

সভা বিএমইউ-এর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএমইউ-এর সম্মানিত ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখসহ অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টিবৃন্দ, বিএমইউ-এর সম্মানিত ডীনবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এক ইতিহাসের দ্বারপ্রান্তে অবস্থান করছে, যেখানে জরুরি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নতুন ভর্তি হওয়া চিকিৎসকগণ ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে দেশ-বিদেশের প্রখ্যাত ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে নিজেকে দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে পারবেন। এটি দেশের রোগীদের উচ্চমানের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করবে। বিএমইউ-এর অধীনে এ ধরনের ভর্তি চিকিৎসকদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাবে। 

বক্তারা উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা খাতে মানসম্পন্ন, আধুনিক ও জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার, যা বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমইউ একনিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাবে।

বক্তারা বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ তৈরি, দক্ষ জনবল গঠন, দেশ-বিদেশে প্রশিক্ষণের সুযোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাসহ সমন্বিত ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন।

এএন

Link copied!