ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এএইউবি-এর ১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০১:৫৮ পিএম

এএইউবি-এর ১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৯তম সিন্ডিকেট সভা গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে এএইউবি-এর মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। সমন্বিত পরিকল্পনা, মানসম্পন্ন শিক্ষা এবং আধুনিক গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে এভিয়েশন ও মহাকাশ প্রযুক্তির উৎকর্ষ কেন্দ্রে পরিণত করাই মূল লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় কর্মপন্থার সঙ্গে একাত্ম হয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সভায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্যবৃন্দ ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেবিচকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেএইচআর

Link copied!