ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৩:০৬ পিএম

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। 

সোমবার দুপুরে ময়মনসিংহে কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে যথাযথ নিয়ম অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষায় নকল বন্ধ করা যেমন জরুরি, তেমনি খাতা মূল্যায়নেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের প্রকৃত মেধার মূল্যায়ন পায়, সেদিকে পরীক্ষকদের সজাগ থাকতে হবে। খাতা মূল্যায়নে কোনো পরীক্ষক অনিয়ম বা গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সংশ্লিষ্ট সবাইকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না এবং প্রতিটি ধাপে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকারের এই নকলবিরোধী অবস্থান শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই কঠোর বার্তা পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করবে।

জেএইচআর

Link copied!