ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৯:১০ পিএম

আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ যেসব এলাকায়

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকেই এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ভোটের প্রস্তুতি ও নিরাপত্তার কারণে ৭ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া ভোটের দিন অর্থাৎ ৮ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে ৯ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত গাড়ি এবং নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজন অনুযায়ী যাতায়াত করতে পারবেন। জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা সংযোগ সড়কের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট এই নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা রাখবেন।

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অনুমোদনপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!