ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট এখনই কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রাতের তুলনায় দিনের বেলা গরমের অনুভূতি বেশি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবেই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

জেএইচআর

Link copied!