ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ১২:১২ পিএম

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজও বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের জেলাগুলোতে দিন ও রাতে এক থেকে দুই দফা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায়ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায়ও স্থানীয়ভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

এম জি

Link copied!