ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৬, ০৬:২৭ পিএম

নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কাজে নারীদের দুর্ভোগ কমাতে দেশব্যাপী ‘এলপিজি কার্ড’ সেবা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, এলপিজি কার্ডের পাশাপাশি স্নাতক (ডিগ্রি) পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করবে সরকার। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল স্তরের নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রাকে সহজ করা।

বক্তব্যে প্রধানমন্ত্রী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন আমাদের মূল কাজ হলো ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন করা।

তিনি ঘোষণা দেন যে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো পুনরায় সচল করা হবে, যা কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

জনগণের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী সতর্কবার্তা দেন যে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।

তিনি খাল খনন কর্মসূচিতে স্থানীয়দের স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সরকারের জনহিতকর কাজে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন।

জেএইচআর

Link copied!